ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ॥ ডুমুরিয়ায় হাস্কিং এ্যান্ড অটো রাইস মিল মালিক সমিতির ৭সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আঁঠারমাইলের এম এ জামান অটো রাইস এ্যান্ড প্রসেসিং মিল কার্যালয়ে ডুমুরিয়া উপজেলাধীন সকল মিল মালিকদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়। মোট ২১জন ভোটারের মধ্যে ১৪ভোট পেয়ে এম এ জামান অটো রাইস এ্যান্ড প্রসেসিং মিলের মালিক মোঃ কামরুজ্জামান সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাজিম উদ্দীন ৬ভোট পান এবং নজরুল ইসলাম পান ১ভোট। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ হাবিব, সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক প্রবীর মজুমদার, কোষাদক্ষ মোঃ কামরুল ইসলাম মিন্টু, সদস্য গাজী আব্দুর রউফ ও অরুন মজুমদার। উক্ত কমিটিকে আগামী ৩বছরের জন্য অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ নাজিম উদ্দীন।
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ফকিরহাটে আট্টাকী গোল্ডকাপ: কাজদিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ী অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় কাজদিয়া মনসুর স্মৃতি সংসদকে...













