বিশেষ প্রতিনিধি : মাগুরা উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের বহলবাড়ীয়া মহা শ^শ্মানের উন্নয়নের জন্য বিগত অর্থ বছরের এডিপি’র দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে এলাকার সনাতন ধর্মের বাসিন্দারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে অভিযোগ দায়ের করেছেন। বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাত আলী দূর্নীতির মাধ্যমে এডিপি’র সরকারি অর্থ আত্মসাতের বিরুদ্ধে এলাকাবাসী ফুসে উঠেছে। উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বাবুখালী বাজারের বিএডিসি’র মালিকানাধীন একটি ভবন ছিল। চেয়ারম্যন মীর সাজ্জাদ আলী ওই ভবন ভেঙ্গে রড,ইট বিক্রি করে দেয়। এছাড়া, উক্ত স্থানে পুনরায় দোকান ঘর নির্মাণ করে স্থানীয় বাসিন্দা ডাক্তার সরোয়ার,মফিজ,আজিম ও টিক্কা খানদের মাঝে মাথাপিছু ৫লাখ টাকা গ্রহন করে দোকান ঘর বরাদ্ধ দেয়। এছাড়া, বাবু খালী বাজারে সরকারী জমি দখল করে লাখ লাখ টাকা আত্মসাত পূর্বক চেয়ারম্যন বহাল তবিয়তে জীবন যাপন করছে। এছাড়া,ওই জেলার মহম্মদপুর উপজেলার শিবরামপুর গ্রামের আবু নাছির,জমিন উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের বহলবাড়ীয়া মহা শ^শ্মানের এক উন্নয়নের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরের এডিপির দুই লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়। উপজেলা পরিষদ থেকে উক্ত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতি ১ নং ওয়ার্ডের মেম্বার রজব আলী। অথচ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী মেম্বর রজব আলীর স্বাক্ষর জাল করে ও ভূয়া কাগজ পত্র দাখিল করে প্রকল্পের কোন কাজ কর্ম না করে সম্পূর্ন টাকা উত্তোলন পূর্বক আত্মসাত করে। এ ঘটনায় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকায় বাসী বিষয়টি সরেজমিনে দেখার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। চেয়ারম্যান মীর সাজ্জাদ আলীর ০১৭৪৮৯৬২৯১৭ নম্বর মোবাইল ফোনে সাংবাদিকরা তার বিরুদ্ধে দূর্নীতির বিষয় জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













