কপিলমুনি(খুলনা) সংবাদদাতা ঃ প্রতিবন্ধী সেলিম ভিক্ষা করতে চায় না। সে আর পাঁচ জনের মত কামাই রোজগার করে তিন ছেলে মেয়েকে মানুষ করতে চায়। পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাস কাটি গ্রামের শেখ মাগফার রহমানের ৬ ছেলে মেয়ের একজন প্রতিবন্ধী সেলিম। সরে জমিনে দেখাযায় যে প্রতিদিন সাত সকালে প্রতিবন্ধী সেলিম ভ্যান গাড়ী নিয়ে সে রাস্তায় বের হয় যাত্রী নিয়ে বিভিন্ন বাজারের দিকে যাওয়ার জন্য। অনেক যাত্রী আবার প্রতিবন্ধী বলে সেলিমের গাড়ীতে উঠতে চায় না। তার পরও সে সংগ্রামী জীবন চালিয়ে সংসারের ৩ ছেলে মেয়ে বউ বাচ্ছা নিয়ে ভাল আছে। সেলিম বলেন জম্মের পর থেকে অনেক কষ্ট পেয়েছি খাওয়া থেকে সব প্রয়োজণীয় জিনিস কখনো পাইনি, অভাব যেন শেষ হতে চাই না। এখন আমার বাচ্ছাদেরকে দু মুঠো অন্ন দেওয়ার জন্য আমাকে সারাক্ষণ রাস্তায় থাকতে হয়। সেলিম আরও বলেন আমার কষ্ট সেই খানে যে আমার এলাকার জন প্রতিনিধি আমার জন্য একটা প্রতিবন্ধী, ভাতা ছাড়া আর কোন কিছুই দিল না। আর চেয়ারম্যান তো আমাকে চেনেই না। সেলিম বলেন বিত্তবানরা আমাকে একটু সহযোগিতা করলে কষ্ট লাঘব হত,আর পারিনা ভ্যান চালাতে। এ বিষয় হরিঢালী ইউনিয়নের চার নং ওয়ার্ড সদস্য আবুল বাশার বলেন বিগত মেম্বার থাকতে ঐ প্রতিবন্ধী ভাতা দিয়েছিল,তার পর আর কোন কিছু দেওয়া হয়নি। তিনি আরও বলেন সামনে দশ টাকার চাউল সহ অন্য ভাতার বিষয় দেখবো। পাইকগাছা সমাাজ সেবা অফিসার সরদার আলী আহসান বলেন আমরা বর্তমান সময়ে সকল প্রতিবন্ধীদেরকে খুজে বের করে সরকারী অনুদান প্রদান করছি। তিনি আরও বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,তাদেও অধিকার রয়েছে সব খানেতেই। তা ছাড়া তারা যেন অন্য সহয়াতা পেতে পারে তার জন্য জনপ্রতিনিধিদেরকে বলে দিয়েছি। সর্বশেষ সেলিম বলেন এ অবস্থায় আর ভ্যান নয় দোকান হলে ভাল হত।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














