তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সমাজের পিছিয়ে পড়া (দলিত) জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এবং নাগরিক উদ্যোগ’র সহযোগীতায় তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাশ। সভায় তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, তালা রিপোর্টার্স কাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, শিক্ষক পলাশ দাস, সাংবাদিক বাহারুল ইসলাম, এনজিও কর্মী ভবতোষ মন্ডল, দিলিপ দাস, প্রবীর দাস, আশিষ কুমার, বাহারুল ইসলাম, জুয়েল সরকার, চায়না রানী ও পুরোহিত যুধিষ্টির চক্রবর্ত্তী প্রমুখ বক্তৃতা করেন। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা সদয় দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায়, দলিত সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন, বর্ণ বৈষম্য এবং বাল্য বিবাহ রোধ’র উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন তালা প্রেসক্লাবের সাংবাদিকরা।
বুধবার (২৫ নভেম্বর)...
মোংলা থেকে তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাগারে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের কোলে বাদল
মোংলা (বাগেরহাট) : তাজমহল দেখতে গিয়ে জীবনটাই যেন কারাগারে বন্দি হয়ে গেল মোংলার বাদল ফরাজির। কিশোর বয়সে আনন্দভ্রমণে ভারতে গিয়ে নামের মিলের কারণে জড়িয়ে...
যশোরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি: যশোর জেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের...
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমিতির এক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহসভাপতি বাসুদেব বিশ্বাস সভাপতিত্ব করেন।...
কালীগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই কিশোরীকে ১২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরব...














