এস এম মজনু,পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনয়ার শেখ মুজিবুর রহমান বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের ত্রান তহবিলে এক লক্ষ টাকা প্রদান করেন। কিছুদিন পূর্বে তিনি জেলা প্রশাসকের ত্রান তহবিলে আরও এক লক্ষ টাকা প্রদান করেছিলেন। করোনা কালীন সময়ে তিনি তালা -কলারোয়ার অসহায় মানুষের মাঝে এক হাজার পিছ শাড়ী ও বিতরণ করেন। বাংলাদেশ কনষ্ট্রাকশন লিমিটেড (বাফী)এর পক্ষ থেকে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে ৫০ লক্ষ টাকা প্রদান করা হয়। সংগঠনের উপদেষ্টা হিসাবে তিনি এক লক্ষ টাকা প্রদান করেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে। তিনি জানান তালা কলারোয়া অসহায় মানুষের জন্য তার সহযোগিতা অব্যাহত থাকবে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলার জন্য তিনি আহবান জানান।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













