ঝিনাইদহ প্রতিনিধি ॥ সরকারী চাকরিতে বঞ্চনা, অবহেলা ও বৈষম্যের প্রতিবাদে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ দেশব্যাপী কর্ম বিরতি শুরু করেছে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দাবী আদায় না হওয়া পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাস্থ্যকর্মীরা দিনব্যাপী কর্ম বিরতিতে অংশ নেয়। এতে ইপিআই টিকাদানসহ সকল স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যায়। সরকারী চাকরিতে বঞ্চনা, অবহেলা ও বৈষম্যে নিরসনের দাবীতে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন এই কর্মসূচী ঘোষনা করে। সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দারের নেতৃত্বে কর্মবিরতিতে স্বাস্থ্য পরিদর্শক ইনচার্য দেলোয়ার হোসেন দিনার, নাজিম উদ্দিন জোয়ার্দ্দার, প্রকাশ চন্দ্র শর্মা, শামীম আহম্মেদ বাবু, অর্চনা শর্মা, জাহানারা খাতুন, আবু জাফর, জয়দেব,রাকিব, শামীমা সুলতানা,তানজীর আক্তার, নাজমা আক্তার, জিনাত রেহানাসহ কর্মরত স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। আন্দোলনে অংশগ্রহনকারীরা বলেন, চাকরীর শুরু থেকে অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার হচ্ছি আমরা। অথচ টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বিশ্বের যে রোল মডেল তা আমাদেরই কারণে। শুধু টিকাদানে সাফল্য নয় আমরা অর্জন করেছি মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, পোলিও, গুটি বসন্ত, হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ, যা নিয়ন্ত্রণ, হাম-রুবেলা নিয়ন্ত্রণে বিশেষ স্বীকৃতি, নিউমোনিয়া, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, ধনুষ্টংকার মুক্ত বাংলাদেশের পুরস্কার অর্জন। মহামারী করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা, মাঠ পর্যায়ে প্রথম থেকেই হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, জনগণকে সচেতন করা, আক্রান্ত ব্যক্তির স্¦াস্থ্য শিা, ঔষধ পৌছানো, হাসপাতালে নেয়ার কাজটি স্বাস্থ্য কর্মীরাই করে আসছে। এমডিজি-৪ অর্জন, সাউথ সাউথ পুরস্কার, দণি এশিয়ায় টিকাদান কর্মসূচিতে প্রথম স্থান অর্জন, হাম-রুবেলা নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি পুরস্কারসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যাভি মাননীয় প্রধানমন্ত্রীকে ‘ভ্যাকসিন হিরো’ উপাধি দিয়েছে। তথাপিও আমাদের বেতন বৈষম্য ও বঞ্চনার নিরসন আজো হয়নি। প্রধান মন্ত্রী ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বেতন বৈষম্যের ঘোষনা দেন, ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী দাবী মেনে নিয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। গত ২০/০২/২০২০ ইং তারিখে হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে মাননীয় মন্ত্রী ও স্বাস্থ্য সচীব দাবী মেনে লিখিত সমঝোতা পত্রে স্বার করেন। কিন্তু সেই লিখিত সিদ্ধান্ত সমূহ আজও বাস্তবায়ন হয়নি বলে আন্দোলনরতরা অভিযোগ করেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













