শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এর পিতা সাবেক উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আফছার উদ্দিন বিশ্বাস গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা ১০ মিনিটে শারীরিক অসুস্থতার কারনে উপজেলা সদর আড়পাড়ায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন-(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রহী রেখেগেছেন৷ তার মৃত্যুতে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার,উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ত্র্যাড. শ্যামল কুমার দে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, ৭ ইউপি চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন৷ মরহুমের জানাজা নামাজ আজ শুক্রবার জুম্মার নামজের পর আড়পাড়া সরকারি আইডিয়াল বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে৷ জানাজা নামাজ শেষে তার নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে৷
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...













