মাগুরা প্রতিনিধি : করোনাকালে লকডাউনে ক্ষতিগ্রস্থ ৩৪৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে চাল, ডাল, তেল, আলু , ডিটারজেনসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মাগুরায় কর্মরত স্থানীয় এনজিও এসডব্লিউসি, ইসাডো, অপরাজিতা, এএসডি বাংলাদেশ নামে চারটি স্বেচ্ছাসেবি প্রতিষ্টান। গ্লোবাল এলায়েন্স ফর ইনসিনারেটর অল্টারনেটিভস এর অর্থিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনাযতনে শনিবার দুপুরে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশানক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবি সংস্থা ইসাডো’র নির্বাহী পরিচালক আবু ইমাম বাকের, এসডব্লিউসি সাবিনা ইয়াসমিন মেরি ও পৌর কাউন্সিলর সাকিবুল হাসান তুহিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা কর্মীদের ভুমিকাই মূখ্য। তাই, কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐকবদ্ধ ভাবে কাজ করতে হবে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













