কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুরে সাগরদত্তকাটি আমতলা বিলের পকেট কমিটি বাতিল, হুমকি দিয়ে ডিডে জোরপূর্বক কৃষকের স্বাক্ষর বন্ধের প্রতিবাদে ঘের মালিক কামরুজ্জামানের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে শতাধিক কৃষক কেশবপুর প্রেসকাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন শেষে কৃষকরা মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সাগরদত্তকাটি আমতলা বিলে এলাকার ২২৫ জন কৃষকের ৩০০ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। ২০১৬ সালে ৫ বছর মেয়াদে ঘেরটি লিজ দেয়া হয় কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বিশ্বাসকে। ৩০ পৌষের মধ্যে ঘেরের পানি নিষ্কাশন করে কৃষকের বোরো ধান আবাদ করে দেয়ার কথা থাকলেও তিনি তা না করে ২০১৯ সালের ৩০ ফাল্গুন ঘেরের পানি নিষ্কাশন করেন। যে কারণে কৃষকরা সময়মত বোরো ধান রোপণ করতে পারেনি। শুধু তাই নয় কৃষকদের ধান কাটার মুহূর্তে তিনি ঘেরে লোনা পানি তুলে দিয়ে কৃষকের ৫০ বিঘা জমির ধান নষ্ট করে দেন। তিনি ঘের করার সময় খাল-বেঁড়ি ৪০ হাজার টাকা ও সাদা জমি ২০ হাজার টাকা হারি দিবে বলে কৃষকদের সাথে চুক্তি করেন। কিন্তু তিনি এ শর্ত ভঙ্গ করে খাল-বেঁড়ি ৩০ হাজার টাকা, ডাঙ্গা ১৪ হাজার টাকা করে হারি দিয়ে আসছেন। শুধু তাই নয় ঘের করার মাঝামাঝি সময়ে তিনি ঘেরের প্রভাবশালী সদস্য নুর মোহাম্মদ, বদরুজ্জামান বেবী, সুকুমার জোয়াদ্দারের নের্তৃত্বে ১০/১২ জন ব্যক্তিকে সাথে নিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকদের জিম্মি করে নতুন ডিডে স্বাক্ষর করাতে বাধ্য করান। যার মূল ডিডে ঘের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ্ব কিতাব্দী গোলদারের স্বাক্ষর জাল করা হয়। এই জাল ডিডে প্রতারণা করে ঘেরের হারির টাকা কমিয়ে করা হয় খাল-বেঁড়ি ৩০ হাজার টাকা ও সাদা জমি ১৪ হাজার টাকা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় কৃষকরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। ফলে সংঘর্ষের আশঙ্কা বিদ্যমান। যে কারণে আমরা ঘেরটি তাকে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কথা জানতে পেরে কামরুজ্জামান বিশ্বাস কৃষকদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে এবং পরবর্তী ৫ বছরের ডিডে জোরপূর্বক স্বাক্ষর করে নিচ্ছেন। গত ৫ ডিসেম্বর ঘেরের সভাপতি বাড়িতে না থাকার সুযোগে ওই বিলের প্রভাবশালী সদস্য নুর মোহাম্মদ, আনন্দ সরকার নন্দ, কামরুল ইসলাম, আবারও ঘেরের মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে মিটিং আহবান করে। যা কৃষকদের বাঁধার মুখে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস ঘের দখলের নাটক করে উল্টো কৃষকদের ফাঁসানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সে এলাকার শান্তিপ্রিয় ১৫/১৬ কৃষকের নামে হয়রানিমূলক মিথ্যা সাধারণ ডায়েরী করেছে। ডিডে স্বাক্ষর না করলে ঘেরের পানি নিষ্কাশনসহ হারির টাকা দিবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এলাকারা কৃষকরা কেশবপুর প্রেসকাবের সামনে ঘের মালিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন, ঘের পরিচালনা কমিটির সভাপতি কিতাব্দী গোলদার, নারান মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, মাস্টার আব্দুল মজিদ প্রমুখ। এ ব্যাপারে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস বলেন, ঘেরের মেয়াদ এখনও ২ বছর বাকি আছে। অথচ ওই ঘেরে যাদের জমি নেই, প্রতিদ্বন্দ্বী ঘের মালিক তাদের দিয়ে ঘের দখলের ষড়যন্ত্র করছে।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...













