কলারোয়া প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ(৬০)। দেশকে শত্রুমুক্ত করতে একাত্তরে প্রাণপণ যুদ্ধ করেছেন। স্বাধীনতা পরবর্তীকালে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করে চলেছেন নিরন্তর। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কলারোয়া উপজেলা শাখার সভাপতি। কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি। এই মানুষটি দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিভৃতবাসে থেকে চিকিৎসারত ছিলেন। করোনার সবগুলো উপসর্গ তাঁর শরীরে এমনভাবে জেঁকে বসেছিলো যে, তিনি বেঁচে থাকার আশা এক রকম ছেড়েই দিয়েছিলেন। প্রচন্ড শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গে প্রাণ তাঁর ওষ্ঠাগত হয়ে পড়েছিলো। স্বরধ্বনিও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিলো। নিভৃতবাসে থেকে এমন ভয়াবহ বিরূপ অবস্থার মোকাবেলা করতে হয় গুণী এই মানুষটির। অবশেষে আল্লাহর অশেষ রহমত ও চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টায় করোনা থেকে মুক্তিলাভ করেছেন তিনি। তিনি করোনাজয়ী এক যোদ্ধা। সোমবার (২৮ ডিসেম্বর) চিকিৎসকরা তাঁর ছাড়পত্র দিয়েছেন। তাই নিজ বাড়িতে স্বজনদের কাছে ফিরেছেন তিনি। করোনাযুদ্ধে তিনি আজ বিজয়ী। নিভৃতচারী এই করোনাজয়ীকে অভিনন্দন, শুকরিয়া ও শুভ কামনা জানিয়েছেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক শেখ জাভিদ হাসান, সম্পাদকমন্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, মাস্টার প্রদীপ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, পুর্ণেন্দু কুমার ঘোষ, পিযুষ কুমার রায়, শাহনুর ইসলাম প্রমুখ।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














