কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং আমাদের কলারোয়া প্রকল্প ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় “শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলারোয়া পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, পৌরসভা প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ সহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) এস,এম, সোহরাওয়ার্দী হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক ইমদাদুুল হক, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন, পার্বতী পাল, নাসরিন সুলতানা, শিরিনা খাতুন, রোজিনা আক্তার, নুরুন্নাহার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার মোঃ আয়ুব হোসেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার সোহেল হোসেন বাবু।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














