এমএ সাজেদ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া রূপালী ব্যাংক সংলগ্ন তাঁর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী বলেন, “আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও সাতীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামসহ দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে আমি স্বেচ্ছায় আগামী ৩০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন থেকে মেয়র পদে মোবাইল প্রতীকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আমি আমার সকল ভোটার ও শুভাকাক্সীসহ আমার নির্বাচনে যারা উৎসাহ প্রদান করেছেন তাদেরকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ভোট দেয়ার জন্য আহবান জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি, এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













