ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিরিস গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত নিরঞ্জন মজুমদারের পুত্র প্রবীর মজুমদার তার অভিযোগে উল্লেখ করেন গত ০২/০২/২০২১ইং তারিখ সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের মৃত মোমিন শেখের পুত্র হারুন অর রশিদ পচা(৩২) ও তার পুত্র মোঃ রসুল শেখ(২০) অজ্ঞাতনামা লোকজন নিয়ে বাদীর তফসিল বর্ণিত পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় সম্পত্তির উপর এসে জোরপূর্বক ৫/৬টি বড় শিরিস গাছ কেটে দেয়। এতে তার প্রায় ৭০হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ সংবাদে তিনি ঘটনাস্থলে গিয়ে এভাবে গাছ কাটার কারণ জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্যত হওয়া সহ খুন জখমের হুমকী দেয়। উল্লেখ্য একই কারণে বাদীর বড় ভাই বিষ্ণুপদ মজুমদার বাদী হয়ে (২৬৮নং) আরও ০৭/১২/২০০৯ইং তারিখে একটি অভিযোগ করেছিলেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














