স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলার নবাগত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম অদ্য গতকাল যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা করেন। তিনি যশোর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমকে বিগত সময় থেকে আরও গতিশীল করে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে অংশীদারীত্বের ভিত্তিতে কাজ করবেন বলে অভিপ্রায় ব্যক্ত করেন। পুলিশে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও ইমেজ বৃদ্ধির লক্ষ্যে পুলিশকে দুর্নীতি ও মাদক মুক্ত করার পাশাপাশি পুলিশ যাতে নির্যাতন ও নিপীড়নমূলক ব্যবহার পরিহার করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে এবং সত্যিকার অর্থেই অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তিনি সেই লক্ষ্যে যশোর জেলা পুলিশকে পরিচালিত করবেন বলে তিনি জানান। তিনি সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চোরাকারবারী, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করবেন বলে জানান। তিনি যশোরকে নিরাপদ রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে নিয়ে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সাথে অপরাধীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...













