রাতের আধারে কলাগাছ কাটতে গিয়ে ধাওয়া খেয়ে দুর্বৃত্তের পলায়ন

0
381

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ২০ শতাংশ জমির কলাগাছ কাটতে গিয়ে প্রতিবেশীর ধাওয়া খেয়ে পালিয়ে গেলো দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ৫নং কাচেরকোল ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে চার-পাঁচজন দুর্বৃত্ত এ কলাগাছ কাটতে এসেছিল বলে জমির মালিক রতিডাঙ্গা গ্রামের কেয়ামত মোল্লার ছেলে শহিদুল ইসলাম অভিযোগ করেন। জানা গেছে, সেখানে বিভিন্ন জাতের দেড় শতাধিক কলাগাছের চারা রোপন করেন তিনি। যা দুই মাস পরে প্রতি কাঁধী কলা ৮০০ টাকায় বিক্রির জন্য উপযুক্ত হবে।তিনি অভিযোগ করে বলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে সুরুজ ডাক্তারের লোক বালিয়াঘাট গ্রামের পিকুল, জিকু,আব্দুল মজিদ,সবুজ কলা গাছ কাটতে এসেছিল এবং বেশ কিছু কলাগাছ কাটার পর প্রতিবেশীরা টের পেলে তারা পলায়ন করে। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, তিনি কলাগাছ কাটার ঘটনাটি শুনেছেন। কলাগাছের মালিককে তিনি থানায় একটি অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here