সাতক্ষীরা প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সকল বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের সঙ্গীতামোড়স্থ রাধা নগর এলাকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মৃনাল কান্তি রায়, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল অহেদ, জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও ফরমায়েশী সাজা দেওয়া হয়েছে। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এ সময় মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের গড়ে তুলবেন বলে জানান।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...












