স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হয়েছে। রোববার সকাল ১১ টায় বাঁকড়া বাজারের শংকর সুপার মার্কেটের ২য় তলায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন, যশোর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। মুক্তিযোদ্ধা বিএসএম আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রায়ফেলস্ওে অবসরপ্রাপ্ত জেসিও কবীর কামরুল হাসান, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিছার আলী, বাঁকড়া বাজার কমিটির সভাপতি আব্দুস সামাদ দপ্তরী, ম্যাক্সপ্রো প্রেডিংয়ের চেয়ারম্যান সামছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাস্টার আছিরউদ্দীন, হাফিজুর রহমান, কানাডা প্রবাসী গোলাম মোস্তফা, এজন্টে শাখার ব্যবস্থাপক আসাদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার আবুল কালাম আজাদ।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














