আনিছুর রহমান : পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারের সকলকে এলোপাতাড়ি মারপিটে আহত করে সোনার গহনা ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে অপর একটি পরিবার। গুরুতর আহত রোজিনা বেগম নামের গৃহবধুকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের হাকিমপুর গ্রামে। এ ঘটনায় মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হাকিমপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর পরিবারের সাথে মৃত জাহান আলী গাজীর পরিবারের জমিজমা বিষয় নিয়ে দীর্ঘদিন গোলযোগ চলে আসছে। সেই সুত্র ধরে গত বুধবার সন্ধা ৭ টার দিকে সামান্য বিষয় নিয়ে মৃত জাহান আলীর ছেলে সামছুর, রেজাউল,আনিছুর, আসানুর ও রেজাউলের ছেলে ইমামুল, আলিমুলসহ ১০/১২ জন মোহম্মাদ আলীর বাড়িতে হামলা চালিয়ে তার বড় ছেলে আশিকুরকে মারপিট করতে থাকে। এ সময় আশিকুরের আত্নচিৎকারে তার স্ত্রী রোজিনা বেগম, মাতা আয়শা বেগম, পিতা মোহম্মাদ আলী, ভাই আশরাফুল ও ছেলে সাকিবুল হাসান এগিয়ে আসলে তাদের হাতে থাকা লোহার সাবল, বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে একটি সোনার চেইন, কানের দুল ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় গুরুতর আহত হয় আশিকুরের স্ত্রী রোজিনা বেগম। বাদবাকী সকলেই কমবেশি আহত হয়। তাৎনিক গুরুতর আহত রোজিনাকে কেশবপুর হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসায় থাকা রোজিনার মাথায় কঠিন আঘাত লাগাই সিটিস্কিন করতে হবে বলে তার স্বামী প্রতিনিধিকে জানিয়েছে। বিষয়টি থানার ওসিকে জানালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আজমল হোসেন ঘটনাস্থলে যান। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আশিকুর রহমান বাদী হয়ে সামছুর, রেজাউল, আনিছুরসহ ১১ জনকে আসামী করে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে আশিকুরের মাতা আয়শা বেগম বলেন, দীর্ঘদিন ধরে ওই পরিবারটা আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। সামান্য ঘটনা নিয়ে ছলেবলে আমার পরিবারের উপর হামলা করে মারপিট করে। আমি আইনে গিয়েছি আশা করছি এবার ওদেরকে ভালোভাবে সায়েস্থা করতে পারবো। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, এদের ভীতরের গন্ডগোল অনেক বার মিমাংসা করে দিয়েছি। কিন্তু সেটা বেশিদিন টিকে থাকেনা। এবার আইনে গেছে সেখানে সুষ্ঠ বিচার হোক এটা আমি চাই। কথা হয় এএসআই আজমলের সাথে তিনি বলেন, বিষয়টি জানার পর আমি সেখানে গিয়েছিলাম। স্থানীয় মেম্বরকে ডেকে এনে পুনরায় যেন কোন প্রকার গোলযোগ না হয় সে বিষয়ে সর্তক করে দিয়ে এসেছি।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













