বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি : ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়িকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। এ বিষয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহাকুলা গ্রামের ফাইভ স্টার ইট ভাটার পাশে একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ দোকান থেকে দোহাকুলা গ্রামের বালি ব্যবসায়ি সদর উদ্দীনের ছেলে নাজিম উদ্দীন, মৃত আজিবার মোল্যার ছেলে এনামুল, মৃত ফুল মিয়া চাকলাদারের ছেলে ইউনুচ আলী, আইয়ুব আলীর ছেলে জুয়েল হোসেন, যশোর সদরের ঘোড়াগাছার শওকত আলীর ছেলে রুহুল আমিন ও নড়াইল সদরের ভদ্রবিলা গ্রামের আইয়ুব মোল্যার ছেলে রাজুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের নামে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













