আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার : কেশবপুরে পূর্ব বিরোধের জের ধরে এক কৃষকের সবজি ক্ষেত বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ২ লক্ষ টাকা ক্ষয় ক্ষতির পরিমান দেখিয়ে কৃষক আব্দুল আলিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি জমার বিরোধের জের ধরে উপজেলার কাস্তা গ্রামের কৃষক আব্দুল আলিম বক্স দপ্তরীকে মারধর,জমি দখল ও তার ক্ষেতের সবজি বিনষ্ট করার হুমকী দিয়ে আসছিল উপজেলার টিটা বাজিতপুর গ্রামের কাসেম সরদার। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে কাসেম ও তার ছেলে সোহাগসহ ৭/৮জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে কাস্তা গ্রামের জনৈক শহিদুল ইসলাম দপ্তরীর বসত বাড়ীর পূর্ব পাশে তার পটলের ক্ষেতে অনাধিকার প্রবেশ করে ক্ষেতের পটল, লাউ,মিষ্টি কুমড়া, পেয়াজ,রসুসসহ বিভিন্ন জাতের সবজিগাছ কেটে দেয় এবং সবজির বান ছিড়ে তছনছ করে দেয়। এতে তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা তাকে মারমিট ও খুন জখমের হুমকী প্রদান করে।এঘটনায় কৃষক আব্দুল আলিম বাদী হয়ে শুক্রবার কাসেম ও সোহাগের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এব্যাপারে আবুল কাসেম সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ক্ষেতের সবজি নষ্টের বিষয়ে তিনি কিছু জানেন না। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...












