শ্যামনগর ব্যুরো ঃ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত আরশাদ আলী গাজীর পুত্র আবু বক্কর সিদ্দিক কে শ্যামনগর থানা পুলিশ ঝিনাইদাহ থেকে গ্রেপ্তার করেছে। শ্যামনগর থানা সূত্রে জানা যায়, আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত আরশাদ গাজীর পুত্র আবু বক্কার সিদ্দিক (৪৫) এর বিরুদ্ধে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ১৩ টি মামলা আছে। তার মধ্যে ১ টি মামলায় ২ বছর ৬ মাস কারাদন্ড এবং আরএকটি মামলায় ২ বছর কারাদন্ড সহ মোট ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলে পুলিশ সুপার সাতক্ষীরার দিক নির্দেশনা মোতাবেক শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, এসআই রিপন মল্লিক, এসআই নুরুল ইসলাম, এসআই মুজাহিদুল ইসলাম কং/৬৫৬ রিপন মোল্যা প্রাপ্ত তথ্য মোতাবেক অভিযান চালিয়ে ঝিনাইদাহ জেলার সদর থানার চাপড়া এলাকা হতে রাত আনঃ ১ টা ৩০ মিনিটে গ্রেপ্তার করে শ্যামনগর থানায় নিয়ে আসে। গতকাল সকাল ১১ টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














