স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের দেউলী গ্রামে নগদ অর্থ দিয়ে জমি ক্রয় করেও দখল করতে পারেছে না একটি অসহায় পরিবারের সদস্য মোক্তার আলী খা (৫০)। এই ঘটনাকে কেন্দ্র করে যশোরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান থাকার পরেও এলাকার প্রভাবশালীদের দাপটে অবশেষে হারাতে বসেছে তার ক্রয়করা বসতভিটার জমি। দেওলী মৌজায় ৪১৭নং আরএস ও ৩৮৮নং আরএস খতিয়ানে সর্বমোট ৯২শতক জমির মধ্যে বাদী দু’বারে ক্রয়কৃত ২০শতক জমি। মামলা সূত্রে জানা যায়, বিগত ২০০১ সালে একই এলাকার মৃত সমছের আলী খা’র ছেলে পাঞ্জাব আলী খার নিকট হতে ১০শতক জমি বাবদ উপযুক্ত মূল্য দিয়ে খরিদ করে। তাহার উপর ঐসময় বসতবাড়ী নির্মাণ করে। বর্তমানে বসবাস এবং রাস্তা সংলগ্নে একটি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে। অতঃপর তাহাকে বার বার অনুরোধ করার পর তিনি উক্ত ১০ শতক জমি ২০১১ সালে ৪৩৬১নং কেবলা দলিলমূলে ২৩ হাজার টাকায় এই বাদীর অনুকূলে হস্তান্তর নিশ্চিত করেন। ২০১৭সালে ৩১৯৬ নং রেজিস্ট্রি দলিল করে পুনরায় উক্ত জমি পাঞ্জাব আলী খার ছেলে হাসান আলী খার নিজ প্রয়োজনে ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিনিময়ে প্রোক্ত ১০শতক জমি সংলগ্ন উত্তরপার্শ্বে আরও ১০শতক জমি বাদী মোক্তার আলী খা’র নিকট নগদ অর্থের বিনিময়ে বিক্রয় নিশ্চিত করেন। এমতে এই মামলার বাদীপক্ষ উক্ত ২০শতক জমি একলপ্ত করে গৃহাদীতে বসবাসে, কিছু অংশে বৃক্ষাদিলাগাইয়া এবং রাস্তা সংলগ্ন করিয়া ২টি দোকান স্থাপনে ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। এমতাবস্থায় পাঞ্জাব আলী, তার স্ত্রী রহিমা খাতুন ও তার ছেলে হাসান আলী খা বিবাদী/দ্বিতীয়পক্ষ করে ২০২১ সালের ২৫জানুয়ারী বেলা ১১টার সময় দা সাবল, লাঠিশোটা, এই সব অস্ত্রশস্ত্র লইয়া অপরিচিত গুন্ডাপান্ডা শ্রেনীর আরো ৪/৫জন লোক সাথে লইয়া আসিয়া মোক্তার আলী খার দোকান ঘরের ও বাড়ীর দেওয়ালে আঘাত করিয়া ত্রাস সৃষ্টি করে, জমিতে দখল লইবে মর্মে হুমকি দিতে থাকে। এতেও বিবাদীপক্ষ ক্ষ্যান্ত হয়নি। তারা উক্ত জমি আবারও উক্ত এলাকার বাহাদুর মন্ডলের ছেলে নুর হোসেনের নিকট বিক্রয় করে। বর্তমানে নুর হোসেন গং স্থানীয় প্রভাব খাটিয়ে মোক্তার আলী খা’র জমির সহ তার (নুর হোসেন) সকল জমি তারের কাটার বেড়া লাগিয়ে দিয়েছে। ২৭ মার্চ সকাল ৯টায় মোক্তার আলী খা’র ভাগে থাকা একটি বড় রেন্টিগাছের ডাল কাটিয়া গাছটি মেরে নেওয়ার চেষ্টা করে এবং বিবাদীরা বাদীকে প্রকাশ্যে জীবননাশের হুমকি ধামকি প্রদান করার করণে মোক্তার আলী খা বাদী হয়ে ঝিকরগাছা থানাতে ০১এপ্রিল ২০২১ই্ং তারিখে ০৪ জনকে বিবাদী সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বিবাদীরা হলেন, নুর হোসেনের ছেলে শাহিন হোসেন @ রিপন (২৭), বাদু মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৮) ও আলী হোসেন (৫২) এবং রবিউল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২০) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন। জমির মূল মালিক পাঞ্জাব আলী খার বলেন, আমি মোক্তার আলী খা’র নিকট জমি বিক্রয় করি ১০শতক। আর আমার ছেলে ঐ জমির বিপ্ররীতে ১০শতক জমি দিয়েছে। সেই সূত্রে পাঞ্জাব আলী খা ২০১১ সালে ১০শতক জমি দলিলের মূল ২৩ হাজার টাকা আর ২০১৭ সালে ছেলে নিকট হতে ১০ ক্রয়কৃত জমির মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। অভিযোগে ১নং বিবাদী শাহিন হোসেন @ রিপন বলেন, আমরা কাগজপত্র অনুয়ায়ী জমি কিনেছি। এবং সেই অনুযায়ী দখল করেছি। থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের নিকট একটি লিখিত অভিযোগ এসেছে। অভিযোগের উপর তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
✍️ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
মাসুদ রানা,মোংলা : দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ...
যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে
স্পোর্টস রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি...
রাজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পথচারীর মৃত্যু
আনিছুর রহমান:- মণিরামপুরের রোহিতা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষের কবলে পড়ে রুহুল আমীন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছেন। দুই মোটরসাইকেল চালকও গুরুতর...
খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী তরিকুলকে গুলি করে হত্যা।
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর পনে ২টায়...
নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলুবইরা গ্রামে আফছার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে...














