স্টাফ রিপোর্টার: যশোর শিাবোর্ড এবছর ঘরে বসেই এসএসসি পরীার ফরমপূরণের উদ্যোগ নিয়েছে। করোনা পরিস্থিতির কারণে পরীার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাদের ফরম পূরণ করতে পারবে। বোর্ড কর্তৃপ আগামী সপ্তাহেই স্কুলগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করবে। ১১ এপ্রিল থেকে অনলাইনে ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ড সূত্র জানিয়েছে, করোনা সংক্রমনের হার আবারও বৃদ্ধি পাওয়ায় পরীার্থীদের সুরার কথা বিবেচনা করে অনলাইনে ফরম পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সফট্ওয়্যার ডেভেলপ করা হচ্ছে। যশোর শিাবোর্ডের মূল ওয়েবসাইটে এসএসসি-২০২১ এর একটি মেন্যু থাকবে। স্কুলের প্রধান শিকদের মাধ্যমে শিার্থীদের মোবাইল ফোন নাম্বার নিয়ে সেখান থেকে একটি লিঙ্ক মেসেজ করা হবে। সেই লিঙ্কে শিার্থীর নিবন্ধন নাম্বার দিলেই তার ফরমপূরণের পেজ ওপেন হবে। নিবন্ধন অনুযায়ী সেখানে শিার্থীর ফরমপূরণের সব তথ্যই থাকবে। ফি প্রদানের জন্য সেখানে সোনালী ব্যাংকের একাউন্ট নাম্বার থাকবে। এটি স্কুলের ব্যাংক একাউন্ট নাম্বার। সেখানে বোর্ড ফি, কেন্দ্র ফি ও স্কুলের সেশন চার্জ, বেতন বা বকেয়া পাওনা’র পৃথক তথ্যসহ মোট কত টাকা জমা দিতে হবে তা উল্লেখ থাকবে। বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে সাবমিট করলে ফরম পূরণ হয়ে যাবে। শিার্থী বা অভিভাবক ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। শিার্থীদের ফরমপূরণের পর স্কুল কর্তৃপ সকল শিার্থীর ফরমপূরণের বিষয়টি বোর্ডে সাবমিট করবে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের পরীা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, অনলাইনে এসএসসি’র ফরম পূরণ সম্পন্নের জন্য প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। দু’একদিনের মধ্যেই প্রক্রিয়াটি প্রস্তুত হয়ে যাবে। এরপর স্কুলগুলোকে নির্দেশনা প্রদান করা হবে। ঘরে বসেই শিার্থীরা ফরমপূরণ করতে পারবে। আর পরীার্থীদের ফি ব্যাংকের মাধ্যমে খাতওয়ারি উল্লেখ করে গ্রহণ করায় অভিভাবকদের কাছেও বিষয়টি পরিস্কার থাকবে। এ প্রসঙ্গে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক নজরুল ইসলাম বুলবুল জানান, অনলাইনে ফরমপূরণের বিষয়টি তিনি শুনেছেন। যতটুকু শুনেছেন, তাতে ভাল উদ্যোগ বলেই মনে হয়েছে। কিন্তু বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক কোনো দিক-নির্দেশনা পাননি। তবে যশোর বোর্ডের অনেক কার্যক্রম যেহেতু অনলাইনে চলে গেছে। তাই এটিও শিার্থী, অভিভাবকসহ সকলের জন্য ইতিবাচক হবে বলেই প্রত্যাশা তার। পুরো প্রক্রিয়া নিয়ে কথা হয় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন’র সাথে। তিনি জানান, করোনা পরিস্থিতিতে শিার্থীদের সুরার বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইনে ফরমপূরণের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সপ্তাহে স্কুলগুলোকে এ সংক্রান্ত প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে প্রস্তুত করা হবে। আর সবকিছু ঠিক থাকলে ১১ এপ্রিল থেকে এসএসসি পরীার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে
স্পোর্টস রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি...
রাজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পথচারীর মৃত্যু
আনিছুর রহমান:- মণিরামপুরের রোহিতা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষের কবলে পড়ে রুহুল আমীন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছেন। দুই মোটরসাইকেল চালকও গুরুতর...
খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী তরিকুলকে গুলি করে হত্যা।
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর পনে ২টায়...
নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলুবইরা গ্রামে আফছার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে...
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...













