মিশকাতুজ্জামান, নড়াইল : নড়াইলে নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। বুধ ও বৃহস্পতিবার দু’দিনে জেলার ৬২ জনের নমুনার মধ্যে ১৪ জনের ফলাফল পজেটিভ এসেছে। এর মধ্যে সদরে ১১, লোহাগড়ায় ২ ও কালিয়া উপজেলার ১ জন রয়েছে। এ নিয়ে নতুনভাবে জেলায় মোট ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, এ যাবত জেলায় মোট ৬২৬৬ জনের সংগৃহীত নমুনার মধ্যে ৬০৩৭ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। বাকি ২২১ টি নমুনা বাতিল হয়েছে এবং৮টির ফল এখনও পাওয়া যায়নি।এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৬১০ জন। আর সুস্থ্য হয়েছেন ১৫৪৫ জন এবং মারা গেছেন ২০ জন। মোট নমুনা শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে কেউই নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন নেই। তারা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন এমন তথ্য দেয়া হয়েছে। আধুনিক সদর হাসপাতালের কোভিড-১৯ ফোকাল পার্সন ডা.মশিউর রহমান বাবু বলেন, করোনা টেস্টের জন্য রোগী আসলে তাদের নমুনা সংগ্রহ করে যশোর পাঠানো হচ্ছে। অ্যান্টিজেন টেস্ট করে নেগেটিভ পেলে তা আবার যশোর ল্যাবে পাঠানো হচ্ছে। তবে, অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হয়ে গেছে। সিভিল সার্জন ডা.নাসিমা আক্তার জানান, ‘করোনা পরীা ধীর গতিতে হচ্ছে এটা ঠিক নয়। সদর হাসপাতালসহ ৩টি স্বাস্থ্য কমপেক্স থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে।’ এদিকে, দ্বিতীয় দফায় দেশে করোনায় অধিক আক্রান্ত ৩১ জেলার মধ্যে নড়াইলের অবস্থান থাকার পরেও স্বাস্থ্যবিধি মানার তেমন লণ দেখা যাচ্ছে না। সড়কে চলাচলকারী বাস, ইজিবাইকসহ সকল গণপরিবহনে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হলেও যাত্রী সংখ্যা অর্ধেক করা হয়নি। ভাড়া নিয়েও প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে বাসের সুপারভাইজারদের বাকবিতন্ডা চলছে। যশোর থেকে নড়াইলে আসা আজগর আলী জানান, ‘অর্ধেক যাত্রী নিয়ে বাস ছাড়লেও পথে যাত্রীর চাপে অনেক লোক দাঁড়িয়ে এসেছে। এতে স্বাস্থ্যবিধি উপেতি হচ্ছে। অন্যদিকে ভাড়াও নেয়া হচ্ছে দ্বিগুণ।’ শহরের মুচিপোল মোড়ে আবিদা সুলতানা নামের এক ইজিবাইক যাত্রী বলেন, ‘চালকরা কোন নিয়মই মানছেন না। প্রত্যেক সিটেই যাত্রী অথচ ৫ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছে। কেউ তো এগুলো দেখছে না।’ এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘মাস্ক বিরোধী মোবাইল কোর্ট চলছে। অর্ধেক যাত্রী পরিবহন করবে এই শর্তেই ভাড়া বৃদ্ধি করা করার কথা। স্বাস্থ্যবিধি না মেনে চললে তো ভাড়া বেশি নেবার কথা নয়। এ ব্যাপারে আমরা কঠোর পদপে নিচ্ছি।’
যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে
স্পোর্টস রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি...
রাজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পথচারীর মৃত্যু
আনিছুর রহমান:- মণিরামপুরের রোহিতা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষের কবলে পড়ে রুহুল আমীন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছেন। দুই মোটরসাইকেল চালকও গুরুতর...
খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী তরিকুলকে গুলি করে হত্যা।
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর পনে ২টায়...
নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলুবইরা গ্রামে আফছার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে...
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...













