মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
6

নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের সঞ্চালনায় ও গ্রামবাসীর পক্ষে মো. জাহাঙ্গীর আলম (লেন্টুর) সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী, মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম ( আলী) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হাসিব শেখ, নড়াগাতী থানা ছাত্রদলের সদস্যসচিব মো. মাহফুজুর রহমান মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান, মাউলী পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এখতিয়ার মল্লিক, মাউলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হিরাঙ্গীর শেখ ও সাবেক সদস্য মো. মোকসেদুল শেখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাউলী মাদ্রাসার মুহতামিম মো. হাদিউজ্জামান। এ ছাড়া সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here