গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ॥ উত্তর ডুমুরিয়ায় বিভিন্ন সড়ক দখল করে ইট-বালুর অবৈধ ব্যবসা চলছে।সড়কের পাশে দিনের পর দিন নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে দারুণ বিঘ্ন ঘটছে।চরমে উঠেছে সাধারণ মানুষের ভোগান্তি।যানজট ও দুর্ঘটনারোধে ডুমুরিয়ার গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করে অভিযান পরিচালনা প্রয়োজন বলে দাবি এলাকার সচেতন মহলের।এসব অবৈধ ব্যবসা ও স্থাপনা উচ্ছেদের ল্েয এলাকা বাসীর প থেকে খুলনা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে।করোনাকালে প্রশাসনিক শিথিলতার সুযোগ নিয়ে বিভিন্ন সড়ক ফুটপাত দখলে মাথাচাড়া দিয়েছে অবৈধ দখলদাররা।সড়ক ও জনপথ বিভাগের অধীনে শাহপুর-ফুলতলা সড়কের আন্দুলিয়া মোল্যা পাড়া ও প্রাইমারী স্কুল, দেড়লী,রঘুনাথপুর,টোলনা এবং এলজিইডি’র আওতায় দৌলতপুর-শোলগাতিয়া সড়কের মিকশিমিল ও থুকড়া বাজারের ঈদগাহ সংলগ্ন রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে,ঘোনা মাদারডাঙ্গা,আমভিটা বাজারের পশ্চিম মোড়,শলুয়া বাইপাস মোড়সহ শাখা সড়কের বিভিন্ন ফুটপাত দখল করে ইট,খোয়া, বালুসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা চালাচ্ছে এক শ্রেণির সার্থান্বেষী মহল।এসব ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে সরকারী জায়গা ব্যবহার করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।এলাকাবাসীর চরম দূর্ভোগ হলেও এদের কোন মাথাব্যাথা নেই।এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না।কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকী দেয়া হয়।এসব কারণে এলাকাবাসী তাদের কর্মকান্ড নীরবেই সহ্য করে যায়।সাবেক ইউপি সদস্য মাষ্টার আনোয়ারুল ইসলাম বলেন,উত্তর ডুমুরিয়ার সড়ক ও ফুটপাত গুলো ইট বালুসহ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের দখলে চলে গেছে। একদিকে অবৈধ দখলে রাস্তার সৌন্দর্য হারাচ্ছে অন্যদিকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ইঞ্জিনচালিত ভ্যান, ও বেপরোয়া মটর সাইকেল চলাচলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন বলেন,বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ বার বার উত্থাপন করেছি।স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিংও করেছি। কিন্তু এ ব্যাপারে কোন পদপে গ্রহণ করা হয়নি।এজন্য রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে।এলজিইিডি খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান বলেন,এসব দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করা দরকার।আমি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো।ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন,এ বিষয়ে দ্রুত পদপে নেয়া হবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














