নূর হাসান লাল্টু বাঘারপাড়া ঃ মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় চলছে দেশব্যাপী লকডাউন। করোনা প্রতিরোধে বাঘারপাড়া পৌর মেয়র বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। বাঘারপাড়া পৌরসভার পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চলছে পৌর এলাকায় প্রতিদিন মাইকিং,মাস্ক বিতরণ এবং করোনা মোকাবেলায় জীবানুনাশক স্প্রে কর্মসূচী। এবিষয়ে বাঘারপাড়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন, আমার পৌর এলাকার সকল নাগরিক যেন সচেতন হয় এবং সরকার ঘোষিত লকডাউন মেনে চলে তার জন্য পৌরসভার আয়োজনে প্রতিদিন চলছে প্রচারনা, মাস্ক বিতরন ও জীবানুনাশক স্প্রে‘র ব্যবহার। তিনি আরও বলেন, বাঘারপাড়া পৌরসভার পক্ষ থেকে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সব কিছুই করা হবে। পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা সচেতন হন,মাস্ক ব্যবহার করুন,সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন,বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বের হবেননা। তাহলে সবাই সুস্থ্য থাকবেন, ভাল থাকবেন ইনশাআল্লাহ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













