কামরুজামান লিটন, ঝিনাইদহ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদরে পোড়াহাটি ইউনিয়নে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার মধুপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের সমর্থকদের সাথে একই এলাকার গিয়াস উদ্দিনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত ১৬ মে মধুপুর গ্রামে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এরই জের ধরে গেল রাতে শহিদুল ইসলাম হিরনের সমর্থক আমজাদ মোল্লা, বশির উদ্দিন, মিজানুর, রিপনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস উদ্দিনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এসময় ওই গ্রামের ছবেদ মীর, আব্দুল্লাহ, ফিরোজ, নুর ইসলাম, মাসুদ হোসেন, বাটুল, আবু হানিফ, সুলতান, মতিয়ার, নান্টু, কামালের দোকানসহ ১২ টি বাড়ি ভাংচুর করা হয়। গরু, ছাগল, কবুতর, ধান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগিরা।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুণরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে আওয়ামী লীগ নেতা গিয়াস অভিযোগ করেছেন,হিরন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় পুলিশ তাকে সুবিধা দিচ্ছেন।লুটপাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন না।
Home
খুলনা বিভাগ ঝিনাইদহ সদরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা, ভাংচুর,...
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














