কালিগঞ্জ (সাতক্ষীরা )প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর টুপদিয়া জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে এবং ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার গোয়াল পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং টুপদিয়া জমিরিয়া মাদ্রাসায় খাদ্য বক্স বিতরণ করা হয় । বুধবার (২ জুন) বেলা ১১ টায় সৌদি বাদশাহ সেবা সংস্থা কর্তৃক প্রদত্ত আলমানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উপজেলার সদ্য ঘূর্ণিঝড় ইয়াস’র ক্ষতিগ্রস্ত হাড়দ্দহা,বসন্তপুরসহ বিভিন্ন এলাকার ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য বক্স (১০ কেজি চাউল,৭কেজি ডাল,৩ কেজি তেল,৩ কেজি চিনি ও ১ কেজি লবন) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ হাবিব ফিরদাউস শিমুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাদশা সেবা সংস্থা কর্তৃক প্রদত্ত আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হজরত মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন সৌদি বাদশাহ’র প্রতিনিধি বৃন্দ
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













