নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে মামুন মোল্যা (২০) নামে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মামুন মোল্যা নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।মঙ্গলবার (১ জুন) বিকেলে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে ভূয়া পেজ খুলে অনলাইনে পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে গ্রাহকের সাথে প্রতারণা করে আসছিল অনলাইন প্রতারক মামুন মোল্যা নামে এক যুবক। প্রতারক মামুন ফেসবুকে রংধনু শাড়ি প্যালেস নামের ঐ ফেচবুক পেজ থেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদেও কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকা।এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়াইলের কালিয়া থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহরুল ইসলাম অভিযান চালিয়ে নড়াইলের কালিয়ায় উপজেলার পাটেশ্বরী গ্রাম থেকে প্রতারক মামুনকে গ্রেপ্তার করে উক্ত জরিমানা করে ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














