নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে গাজা ও বাংলা মদ সহ দুই যুবক আটক। বুধবার বিকাল চারটার দিকে নড়াইল শহরের কেন্দ্রস্হল মুচির পোল থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হল নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের মনিরুল ইসলামের পুত্র মোঃ মোরসালিন বিশ্বাস নাহিদ, অপরজন মোঃ শওকত আলির পুত্র ইয়াসির আরাফাত। পুলিশ সার্জেন্ট নিশিকান্ত জানায়, প্রতিদিনের ন্যায় নড়াইল জেলা পুলিশ সুপার প্রবির কুমার রায়ের নির্দেশে কাগজ পত্র ও হেলমেট বিহীন মোটরযান আটকের জন্য মুচির পোলে চেকপোস্ট বসানো হয়। এমন সময় দুই যুবক হেলমেট বিহীন মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের থামাতে বল্লে তারা পুলিশের সিগনাল উপেক্ষা করে যেতে চাইলে আমরা তাদের আটক করি এসময় তাদের গতিবিধি সন্দোহজনক হলে তাদের তল্লাশি করলে কাগজে মোড়ানো গাজা ও এক বোতল বাংলা মদ উদ্দার হয়। পরে তাদের নড়াইল সদর থানায় পাঠানো হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














