নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ফসলের ক্ষেত থেকে শ্যামলী খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুকবার ভোর ৬ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।শ্যামলী ওই গ্রামের তাজমেল আলীর মেয়ে, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টার দিকে মোবাইলে কথা বলতে বলতে বাহিরে বের হয়ে আর বাড়ী ফিরে আসে নি পরে শুক্রবার সকালে বাড়ীর পাশের ক্ষেতে ঐ নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তার মেয়ে মিতু স্থানীয় ও পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জানাযায় নিজ বাড়ি থেকে মাত্র একশ গজ দূরে ফসলের মাঠে মরদেহটি পড়ে ছিল।গলায় পেঁচানো ছিল পরনের ওড়না আর চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিলো । ওই নারী স্বামী পরিত্যক্তা। তার ১২ বছরের একটি মেয়ে সন্তান আছে। তিনি প্রায় ১০ বছর আগে স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













