ডুমুরিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
403

ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে মোবাইল টেলিকন্সফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ প্রিয়ংকর কুন্ড, প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সায়রা গুলসান, ডাঃ মুর্শিদা পারভীন, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দেদার , রেজোয়ান হোসেন, সুরঞ্জিত বৈদ্য প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রানী সম্পদ চত্বরে প্রদর্শিত ১০ টি স্টলে ডেইরী, পোল্ট্রি প্রাণীজাত পন্য ও প্রানী সম্পদ প্রযুক্তির নানা দিক তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here