ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী যুব সংঘ কাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে তিনটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শহীদ স্মৃতি মহিলা কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি মোশাররফ হোসেন কচি ও আঃ সবুর সরদার, সাধারন সম্পাদক পদে আছফার হোসেন জোয়ারদার, আবু সাঈদ সরদার ও এইচ এম এ রউফ, যুগ্ম সাধারন সম্পাদক পদে প্রভাষক খান নূরুল ইসলাম ও শাওন গোলদার ভোট লড়াইয়ে অংশ নেয়। নির্বাচনে সভাপতি পদে মোশারফ হোসেন কচি ৭৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে আছফার হোসেন জোয়াদ্দার ৭০ভোট ও যুগ্ম সম্পাদক পদে প্রভাষক নূরুল ইসলাম খান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কাবের মোট ভোটার ১৩৫জন। ১৫ সদস্যের কমিটির মধ্যে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আবুল কালাম মোল্যা, কোষাধ্য খান হারুনার রশিদ, দপ্তর সম্পাদক খান আনিচুর রহমান, সাহিত্য ও সাংষ্কৃিতক জাকির হোসেন মোল্যা, সমাজ কল্যাণ সম্পাদক আফজাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ আলী মোল্যা, ক্রীড়া সম্পাদক জামিল আক্তার লেলিন, সহ সম্পাদক মৃত্যুঞ্জয় তরফদার, নির্বাহী সদস্য তোজাম্মেল হোসেন খান, শেখ হাবিবুর রহমান, খান আনিচুজ্জামান, শেখ কামরুজ্জামান টিপু। নির্বাচন পরিচালনা করেন শেখ হেফজুর রহমান, শেখ নাজিবুর রহমান, মোল্যা মোশাররফ হোসেন মফিজ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নরেশ চন্দ্র গোলদার।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














