ডুমুুরিয়া চহেড়া এস কে দাখিল মাদ্রাসার জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ

0
357

ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ঃ খুলনার ডুমুুরিয়া উপজেলার রুদাঘোরা ইউনিয়নের চহেড়া এস.কে মাদ্রাসার জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গত ২৪শে নভেম্বর মঙ্গলবার ২০২০ ইং তারিখে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় বৃদ্ধি প্রাপ্ত সুষ্ট নতুন পদে ১জন নিরাপত্তা কর্মী ও ১ জন আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুসারে নিরাপত্তাকর্মী পদে ১টি পদের বিপরীতে আবেদন করেন ঐ এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ রাসেল খান, মোঃ মাসুম বিল্লাহ সরদার , মোঃ এনামুল সরদার, মোঃ বিল্লাহ হোসেন সহ ৫জন চাকুরীর প্রার্থী। আয়া পদে ১টি পদের বিপরীতে আবেদন করেন একই এলাকার স্থানীয় বাসিন্দা ফারজানা ইয়াসমিন, লুৎফুন্নেছা খাতুন, তহমিনা বেগম, সুমাইয়া খাতুনসহ ৪জন চাকুরি প্রার্থী। গত ২১মে শুক্রবার দুপুর ১২টা হতে ১২.৩০ মিনিটে পর্যন্ত লিখিত পরীা অনুষ্ঠিত হয়। একই দিনে ২.৩০মিনিটে মৌখিক পরীা অনুষ্ঠিত হয়। অতঃপর ঐদিন নিয়োগ পরীার ফল নোর্টিশ বোর্ডে না টাঙিয়ে মৌখিকভাবে নিরাপত্তা কর্মী পদে মোঃ রেদোয়ান সরদার ও আয়া পদে সুমাইয়া খাতুন মনোনীত হয়েছে বলে নির্বাচিত প্রার্থীর নাম জানানো হয়। তথ্য মতে চাকুরী প্রত্যাশী অনির্বাচিত প্রার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, নিরাপত্তাকর্মী ও আয়া পদে জনবল নিয়োগে নিয়োগ কমিটির ঐশ্বরিক মতাবলে যোগ্য প্রার্থীদের সূকৌশলে বাদ দিয়ে মোটা অংকের ঘুষ গ্রহনের মাধ্যমে অযোগ্য ও অদ প্রার্থীদের চুড়ান্তভাবে নির্বাচিত করেছেন। এদিকে বাদ পড়া চাকুরী প্রত্যাশীগন বলেন, আমরা নিয়মানুযায়ী লিখিত ও মৌখিক পরীায় অংশ গ্রহন করেছি এবং নির্বাচিত প্রার্থীদের থেকেও ভাল পরীা দিয়েছি। কিন্তু নিয়োগ কমিটি মোটা অংকের ঘুষ গ্রহন করে সুকৌশলে আমাদেরকে বাদ দিয়েছে। আমরা এই প্রহসনমূলক নিয়োগ বাতিল চায়। আমার নতুন করে নিয়োগ পরীা সম্পন্ন এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের মনোনীত করার আবেদন করছি। এব্যাপারে চহেড়া এস.কে দাখিল মাদ্রাসার সুপার মোঃ কামাল হোসেন বলেন,যারা পরীা দিয়ে প্রথম হয়েছে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here