নড়াইল প্রতিনিধি : নড়াইলে “ভূমি সেবা সপ্তাহ-২০২১”এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, নড়াইল ও উপজেলা রাজস্ব প্রশাসন, নড়াইল সদর এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবাশীষ চৌধুরী , সদর উপজেলাম সহকারি কমিশনার ( ভূ’মি) কৃষ্ণা রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, নড়াইল প্রেসকাব সভাপতি এনামুল কবির টুকু প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগর কর্মকর্তা-কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন। এ সেবা সপ্তাহে জনসাধারনকে বিভিন্ন সেবা দিতে মোট ৬ টি ষ্টল খোলা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














