স্টাফ রিপোর্টার : গতকাল সকালে যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় চাকুরির প্রলোভন দেখিয়ে কলেজ পড়ুয়া এক শিার্থীর কাছ থেকে নগদ ত্রিশ হাজার টাকা প্রতারণা ঘটনা ঘটেছে ।ঘটনা সূত্রে, জানা যায়, যশোর সদর উপজেলা তালবাড়িয়া গ্রামে মোঃ লিটন হোসেন (৫০)শেখহাটি বাজারে একটি রড সিমেন্টের দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন।গতকাল সকাল নয়টার সময় হাইকোর্ট মোড়ে আমেনা বেগমের চায়ের দোকানে চা খেতে যায় তিনি।এবং ঐ চায়ের দোকানে প্রতারক আমির হোসেন সাথে তার আলাপ হয়।প্রতারক আমির হোসেন লিটনকে জানায়,তার হাতে অনেক ভাল কোম্পানি চাকুরি আছে।এবং সে আফিল গ্রুপের তেলের গাড়িএকজন ড্রাইভার, তখন মোঃ লিটল হোসেন জানায় তার একটি অনাস পড়ুয়া বিবাহিত ছেলে আছে তাকে কোন চাকুরি দেওয়া যাবে।তখন প্রতারক তাকে বলে আফিল গ্রুপের চাচড়া তেল পাম্পের ম্যানেজার পোষ্ট খালি আছে , এবং সেখানে চাকুরি করতে হলে মেঘনা ব্যাংকে একটি একাউন্ট চালু করতে হবে।এবং ঐ একাউন্টে ত্রিশ হাজার টাকা জমা রাখতে হবে জানায়, প্রতারক আমির হোসেন।তখন মোঃ লিটল হোসেন তার ছেলেকে নগদ ত্রিশ হাজার টাকা ও বিভিন্ন কাগজ পত্র বাসা থেকে নিয়ে আসতে বলে। প্রতারক আমির হোসেন লিটনকে একটি ফোন নাম্বারে ০১৭৭৮৩৮৪৪৯৭ ফোন দিয়ে বলে যশোর রেল স্টেশন রোডস্থ আদ্ব-দ্বীন হাসপাতালে সামনে আসতে।তখন লিটল হোসেন ও তার ছেলে রিয়াজ নগদ ত্রিশ হাজার টাকা ও তার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র কাগজ ও তার বিভিন্ন পাসের সার্টিফিকেট কাগজ প্রতারক আমির হোসেন কাছে দিয়ে দেয়।প্রতারক আমির লিটন হোসেন ও তার ছেলে রিয়াজকে বিভিন্ন কাগজ ফটোকপি করে আনতে বলে।তখন তারা কাগজ পত্র ফটোকপি করে এনে দেখতে পাই প্রতারক আমির হোসেন আর আদ্ব-দ্বীন হাসপাতালে সামনে নেই। তখন তারা হাসপাতালসহ বিভিন্ন রাস্তার গলিতে খোঁজাখুজি করে ও তার দেওয়া নাম্বারে ফোন দিলে তার ফোন বন্ধ দেখায়। এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।এবং সি সি টিভি ফুুটেজে প্রতারক আমির হোসেনকে সনাক্ত করা হয় । এ বিষয়ে আফিল গ্রুপের নিবাহী পরিচালক মাহবুবুর রহমান লাভলুর কাছে বিষয়টি বিস্তারিত জানালে তিনি বলেন, আফিল গ্রুপের আমির হোসেন নামে কোন ড্রাইভার নেই।তিনি আরও বলেন, বিভিন্ন প্রতারক বিশেষ করে বিভিন্ন নামীদামি কোম্পানি পরিচয় দিয়ে অভিনব কায়দায় তারা প্রতারণা করে আসছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













