স্টাফ রিপোর্টার : আগামী তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাইজড করার রোডম্যাপ ঘোষণা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিকও ডিজিটাইজড করা হবে। একইসঙ্গে শহরের অপরাজনীতির সঙ্গে জড়িত শিক-কর্মকর্তা ও কর্মচারীরা ফিরে না এলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কে দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্যের দায়িত্ব গ্রহণ উপলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আগামীতে আমরা অনলাইন এবং সশরীরে দুই ধরনের কাস একই সাথে চালু রাখব। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি ডিজিটাল কাসরুম রয়েছে। এই অর্থ বছরে আরও ২৬টি ডিজিটাল কাসরুম সংযোজন করা হবে; যেন অন্তর্ভুক্তিমূলক শিা ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে শিার্থীরা কাসের সাথে সংযুক্ত থাকতে পারে। তাঁর আগামী চার বছরের ল্য সম্পর্কে তিনি বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নত বিশে^র বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় অ্যাকাডেমিক কারিকুলাম প্রণয়ন, অত্যাধুনিক ল্যাব স্থাপন, স্টার্টআপ কোম্পানি স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন ও প্যাটেন্ট রাইট-এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার পরিবেশ সৃষ্টি করা হবে। বহির্বিশে^র সাথে যোগাযোগ রা এবং বিদেশি শিার্থীদের আকৃষ্ট ও সংখ্যা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারকে আরও গতিশীল করা হবে। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, গত চার বছরে যবিপ্রবিতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু আমার দুই সপ্তাহের অনুপস্থিতির ফলে সেটার অবনতি হতে শুরু করে। আমি শুনেছি, যশোর শহর কেন্দ্রীক অপরাজনীতির চর্চাকারীদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয় চলবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনে। যশোর শহরের অপরাজনীতিকদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না; প্রভাবও বিস্তার করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় পরিবারের যে সকল সদস্য সেই অপরাজনীতির সাথে এখনো যুক্ত আছেন, তাদেরকে আমি ফিরে আসার আহ্বান জানাচ্ছি। তা না হলে তাদের প্রতিটি অপকর্মের জন্য প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের মধ্যে অনেকে আমার কাছে মা চেয়েছে। অভিভাবক হিসেবে আমি মা করেছি, কিন্তু আবার অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না।’ বিশ্ববিদ্যালয়ের শিা কার্যক্রম চালুর বিষয়ে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে সারা বিশে^র ন্যায় এখানেও শিা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এখন আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, ছেলেমেয়েদের পরীা নেওয়া। এ জন্য আমার দ্বিতীয় মেয়াদের প্রথম কর্ম দিবসেই বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে সভা করেছি। আপনারা জেনে খুশি হবেন যে, করোনা পরিস্থিতরি মধ্যেও আমরা স্নাতক শ্রেণির সকল বর্ষের দুটো সেমিস্টারের কাস শেষ করেছি। কিন্তু এখন পরীা না নিলে বর্ষ উন্নয়ন সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা আগামী মাসেই পরীা শুরু করতে পারব বলে আশাবাদী। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সপ্তাহে অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করা হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্য অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তহিদুল ইসলাম, যশোর প্রেস কাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আহসান কবির বাবু প্রমুখ।
Home
যশোর স্পেশাল সাংবাদিকদের সঙ্গে যবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা ৩ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম...
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














