কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারকে সভাপতি ও অধ্যাপক অচিন্ত্য সাহাকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা ভূমি কমিটির গঠন করা হয়েছে। বে-সরকারী সংস্থা উক্তরণ এর আমার প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার তালা শিশুতীর্থ স্কুলে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, রুপালী পরিচালক শফিকুল ইসলাম,উহমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ। পরে একই স্থানে তালা উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













