তালা(সাতক্ষীরা)প্রতিনিধি : তালা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সহ-সভাপতি মীর বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওডা ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। উপজেলার সদর ইউনিয়নের খাজরা(মীর পাড়া) গ্রামের বাসিন্দা মীর বিল্লাল(৪৫) বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে আসরবাদ জানাযার নাম শেষে তালার খাজরা পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টি। বিবৃতি দাতারা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস.এম. আলাউদ্দীন, জাপানেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, এ্যাডভোকেট জিল্লুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, এস.এম. জাহাঙ্গীর হাসান, শেখ হাবিবুর রহমান,শেখ জলিল আহমেদ, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা কাজী মোঃ হাশেম আলী, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মোঃ আব্দুল মালেক, এস. এম. তকিম উদ্দীন, শেখ মোঃ আব্দুল কাদের, মোঃ হাশেম আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ জামাল উদ্দীন,আবুল বাশার, মোঃ আবুল হাসান শেখ, প্রভাষক মোঃ আবুবক্কর, ডাঃ মোঃ নজরুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম মোল্যা, মোঃ নূরুল ইসলাম খোকা, শেখ মাসুদ হাসান মনি, ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, শেখ মোঃ আবুল কাশেম। উপজেলা জাতীয় যুবসংহতীর সাধারন সম্পাদক শেখ আমিনুল ইসলাম,যুব সংহতির নেতা লিটন হুসাইন,জেলা জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম, সি:সহসভাপতি বি এম জুলফিক্কার রায়হান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু,জেলা ছাত্র সমাজের প্রচার সম্পাদক কাজী জীবন,তালা সরকারী কলেজ ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন,ছাত্রনেতা মোঃ সাগর মোড়ল,বোরহান উদ্দীন, জাতীয় তরুণ পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য বিএম বাবলুর রহমান,উপজেলা তরুন পার্টির সভাপতি ইউনুচ মোড়ল,জাতীয় কৃষক পাটির সভাপতি শেখ মহসিন উল্যাহ, জাতীয় সৈনিক পাটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁ, জাতীয় ওলামাপার্টির সভাপতি ডাঃ মোঃ ঈদ্রিস আলী, জাতীয় মৎস্যজীবী পাটির সভাপতি মোঃ আবু হায়াত নিকারী, জাতীয় স্বেচ্ছাসেবক পাটীর সভাপতি প্রভাষক মোঃ কামরুল ইসলাম,জাতীয় মহিলা পাটির কাজী রেহেনা আক্তারসহ ১২ ইউনিয়ন জাতীয় পাটির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













