উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রাম থেকে নড়াইল ডিবি পুলিশ মোহাম্মদ আল-আমিন শেখ (২৫) নামের এক ব্যাক্তিকে ১৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে। মোহাম্মদ আল-আমিন শেখ নড়াইলের নড়াগাতি থানার জয়নগর গ্রামের আবু তালেব শেখের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ জুন রাত ০৮ঃ ১০ মিনিট গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি সুকান্ত সাহার নেতৃত্বে এস আই মোহাম্মদ নিয়াজ মোরশেদ, এএসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, এএসআই মোহাম্মদ নাজিম উদ্দিন ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করেছে নড়াগাতি থানা পুলিশ। নড়াইল জেলা ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














