কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার রোডে ঘাগা গ্রামের ঝিনাইদহ আরাপপুর সেবা কিনিকের সামনে থেকে গত রাতে চুরি হয়ে যাওয়া এ আর, গড়াই পরিবহন উদ্ধার। গড়াই বাসটির মালিক আমজাদ হোসেন টমাস বলেন ঝিনাইদহ আরাপপুর ষ্টান্ড তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান আকাশ এন্টার প্রাইজের সামনে প্রতিদিনের মতোই আরো দুইটি এ আর পরিবহন বাস ও এই গড়াই বাসটি রেখেই বাসায় চলে যান ড্রাইভাররা। কে বা কারা ওই রাতে আনুমানিক একটা থেকে দুইটা সময় বাসটি চুরি করে নিয়ে পালিয়ে যায় এরপর ভোররাতেই টমাসের ফোনে কল আসে ঘাগা গ্রাম থেকে ফোনে বলা হয় ঘাগা গ্রামের রাস্তা পাশে দেবে যাওয়ার কারণে ঢাকা মেট্র ব ১৪-০২৯৯ গড়াই বাসটি কে বা কারা ফেলে রেখে চলে যায়। ঘাগা গ্রামের ছেলে প্রত্যদর্শী আরিফুল হোসেন মিলন বলেন গভীর রাতে বাসের ইঞ্জিলের শব্দে তার ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে এসে দেখে একটি বাস রাস্তার মাঝে আড়াআড়িভাবে পড়ে আছে মিলন তখন বাসে থাকা মোবাইল নাম্বারটিতে ফোন করে মালিকের কাছে বলেন এ আর গড়াই বাসটি পড়ে থাকার কথা খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন বাসের মালিক আমজাদ হোসেন টমাচ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তালসার পুলিশ ক্যাম্পের এ এস আই আব্বাস আলী।গ্রামবাসীর সহযোগিতা পেয়ে বাসটি উদ্ধার করে ঝিনাইদহ নিয়ে যান বাসের মালিক”আমজাদ হোসেন টমাস।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













