সাতক্ষীরা প্রতিনিধি ঃ ভয়াবহ করোনা সংক্রমনের মধ্যে নাওয়া খাওয়া ভুলে জুয়ার আড্ডায় মত্ত থাকা ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে সাতীরা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা কুলিন পাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন মামলায় আরও এগারোজনকে আটক করা হয়। আটককৃত ওই ৯ জুয়াড়িসহ বিভিন্ন মামলায় আটক ২০ আসামিকে হাতে হ্যান্ড কাফসহ এক দড়িতে বেঁধে শুক্রবার দুপুরে হাটিয়ে হাটিয়ে আদালতে পাঠানো হয়। আটক জুয়াড়িরা হলেন, পুরাতন সাতক্ষীরার এলাকার নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্যা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন। এছাড়া অন্যান্য মামলায় আটককৃতরা হলেন, প্রীততিশ মন্ডল, মুক্তা মন্ডল, টুটুল, সুজিত ঘোষ, খাদিজা খাতুন, আরিফা খাতুন, সেলিম পাড়, আক্তারুল ইসলাম ও আনারুল ইসলাম। সাতীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের পুরান সাতীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি অভিযান চালিয়ে উক্ত ৯ জুাড়িকে আটক করা হয়। ওসি আরও জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













