কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান অফিসের সাবেক মালি অসুস্থ তারাপদ দাসে (৮৫) এর বাড়িতে ফল ও ত্রাণ নিয়ে হাজির হন। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহান্দী গ্রামে গিয়ে তার শারিরীক খোঁজখবর নেন এবং তাকে নগদ দুই হাজার টাকা, ফল ও ত্রাণ সহায়তা প্রদান করেন। এ সময় তাৎক্ষনিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ও অফিস সকহারী মোঃ মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। তারাপদ দাসের ছেলে সাগর দাস বলেন, ‘আমার বাবা অনেক দিন উপজেলা নির্বাহী অফিসের মালি হিসাবে কাজ করেছে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। আজ আমার বাবাকে উপজেলা নির্বাহী অফিসার স্যার দেখতে এসেছেন এবং তার হাতে লাগানো গাছের ফলসহ আর্থিক সহায়তা করেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














