সাতক্ষীরা প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে তিগ্রস্ত সাতীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরাসহ উপকুলীয় এলাকায় টেকশই বেড়িবাঁধ নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে রবিবার বেলা ১১টায় স্থাণীয় চাঁদনীমুখা গ্রামে উক্ত মানবন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় এলাকাবাসী শেখ আবু হাসানের সঞ্চালনায় খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় এষানকার মানুষ সবসময় বেড়িবাঁধ ভাঙার আতংকে দিনতিপাত করেন। আকাশে মেঘ দেখলেই এখানকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে শ্যামনগরের গাবুরাসহ উপকুলীয় এলাকার বিভিন্ন স্থানের বেড়িবাঁধগুলো ব্যাপক তিগ্রস্ত হয়। উপকুলীয় এলাকার অনেক মানুষ এষনও বেড়িবাঁধের উপর মানবেতার জীবন যাপন করছেন। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টে অর্জিত সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে তা পানিতে বিলীন হয়ে যাচ্ছে। অথচ টেকসই বেড়িবাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। বক্তারা এ সময় বলেন, আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। উপকুলীয় এলাকায় দ্রুত টেকশই বেড়িবাঁধ নির্মানের দাবিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিা প্রতিষ্ঠানের শত শত তরুণ-তরুণীরা অংশ নেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













