কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ২৭ জুন রবিবার সকাল ১০টায় সাতীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণ কাজ শুভ উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদ এর সম্পাদক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি মডেল কেয়ারটেকার নুর ইসলাম ও গণপূর্ত সাতীরা জেলা প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম কোদাল দিয়ে মাটি কেটে মডেল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন, পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওঃ আকরাম হোসেন। সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ গত ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এর মাধ্যমে মসজিদ উদ্বোধন করেন । উপজেলাসূত্রে জানা গেছে, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলে মোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














