পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছার কৃতি সন্তান করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন। তিনি বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক। গত বছর শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কোভিক কীট (করোনা ভাইরাস কিলিং কীট) নামক ডিভাইস আবিষ্কার করেন। কীটটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২৬শে জুন শনিবার রাতে তার শরীরে কোভিড উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) আছেন। পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড এর বাসিন্দা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক শেখ ছানার উদ্দিন স্যারের কন্যা। দাদার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলা বালিয়াদহ গ্রামে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














