মোংলা প্রতিনিধি : দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলা নতুন রেকর্ড গড়েছে। বিদায়ী অর্থবছর ২০২০-২১ সালে সর্বোচ্চ ৯৭০ টি দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজ আগমনের ফলে এই রেকর্ড করে বন্দরটি। এসময়ে মোংলা বন্দরে রেকর্ড পরিমান পণ্য হ্যান্ডলিংও (ওঠানামা) হয়েছে। গেল অর্থ বছরে ১ কোটি ১৯ লক্ষ মেঃ টন পণ্য খালাস করেছিল মোংলা বন্দর। এতে রাজস্ব আয় হয়েছে ৩শ ৪০ কোটি টাকা। যা থেকে বন্দর নীট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা। এখানে লক্ষ মাত্রাছিল ১শ এক কোটি টাকা। এটি ল্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি আয় করলো মোংলা সমুদ্র বন্দর। মোংলা বন্দর কর্তৃপরে চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা রবিবার বন্দরের সভাকে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ৯০ দশকে মোংলা বন্দর মৃত্যু বন্দরে পরিনত হয়েছিল। সেই মৃত্যু বন্দরকে একটি লাভ জনক প্রতিষ্ঠানে পরিনত করা হয়েছে। এ বন্দর এখন বিশ্ব বাজারের কাছে একটি বানিজ্যিক বন্দরে রুপান্তিত হয়েছে। এখান থেকে সরকার এখন কোটি কোটি টাকা রাজস্ব আয় করছে। কর্মসংস্থান হচ্ছে হাজার হাজার মানুষের, এখানের বন্দর ব্যাবহারকারীদের আর অন্য বন্দরে গিয়ে ব্যাবসা করতে হয়না। আরো অন্য বন্দরের ব্যাবসায়ীরা মোংলা সমুদ্র বন্দর ব্যাবহার করতে আগ্রহী হচ্ছে। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকটি সরকারের মেঘা প্রকল্পের পন্য এ বন্দর দিয়ে খালাস হচ্ছে, যা আগামীতে এ বন্দর বিশ্বের কাছে একটি পরিবেশ বান্ধব ও আধুনিক বন্দর হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মাদ সুসা। বন্দর কর্তৃপরে পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, ২০২০-২১ অর্থ বছরে বন্দরে আগত ৯৭০ টি জাহাজ থেকে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস হয়। এছাড়া ৪৩ হাজার ৯৫৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয় এবং ১৪ হাজার ৪৭৪ টি রিকন্ডিশন গাড়ী আমদানি হয় এ বন্দরে। তবে এসব গাড়ির ৪০ শতাংশ খালাসও হয়েছে বলে দাবি করে বন্দর কর্তৃপ। করোনা কালীন সময়ে নয়টি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে জানিয়ে এদিন বন্দর কর্তৃপরে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দর উন্নয়নে মাষ্টার প্লান তৈরীর কাজ চলছে এবং এটি বাস্তবায়ন হলে মোংলা বন্দর দেশের অর্থনীতি ও আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যপক ভূমিকা রাখতে সম হবে। একই সাথে আগামী অর্থ বছরে এই বন্দরে এক হাজারেরও অধিক জাহাজ আগমনসহ ৩৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন বন্দর চেয়ারম্যান। ২০২০-২১ অর্থ বছরে মোংলা বন্দর কর্তৃপরে অর্জন উপলে সংবাদ সম্মেলনে সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মোঃ শহিনুর আলম, হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, পরিকল্পনা প্রধান জহিরুল হক, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপ প্রধান প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান মিনা ও বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ নিয়ামুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













