স্টাফ রিপোর্টার : যশোরের কোভিড-১৯ থেকে রক্ষা করতে লাল সবুজের পতাকা পড়ে ঝিকরগাছায় হাজির মাস্ক বিক্রেতা শামীম আহমেদ মনা। সততাকে মূলধন বানিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তাহলে নিশ্চই সফলতা আসবেই। যার বাস্তবতায় কাজ করে চলেছেন যশোরের বকচর হুশতলা গ্রামের এই ব্যক্তি। বাড়িতে পুঁজি বলতে একটা মাত্র সেলাই মেশিন। তিনি পেশায় ছিলেন একজন পোশাক কারিগর বা দর্জি। পরিবারের ৪সদস্য নিয়ে গড়ে ওঠা সোনার সংসার। স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুদের পোশাক নিজ হাতে তৈরি করা স্কুল ড্রেস, ঘটি প্যান্ট, জামা, ফতুয়া বিক্রির উপার্জিত অর্থ দিয়ে স্রষ্টার অসীম কৃপায় মোটামোটি সংসারটা ভাল ভাবে চলতো। হঠাৎ দেশে করোনাভাইরাসের সংক্রমণের উৎপত্তি দেখা যায় এবং দেশে শুরু হয় টানা লকডাউন। আর এই লকডাউনের মধ্যে তার ব্যবসায় ভাটা পড়ে। তিনি কি করবেন ? কি করে তার সংসারের হাল ধরবেন এটা নিয়েই দিশেহারা হয়ে যান। সংসারে অভাব-অনটন যেন তার নিত্যদিনের সঙ্গী। সংসারে আজ চাল থাকলেও তরকারী থাকে না, তরকারী থাকলেও চাল থাকে না। এভাবেই জীবন-জীবিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে। ২০২০সালের শুরু থেকেই নেমে পড়েন নতুন এক ব্যবসায়। করোনা প্রতিরোধ সামগ্রী বিক্রির ব্যবসা। এই ব্যবসায় তার নিজের এবং সেই সাথে দেশের মানুষেরও উপকার হবে বলে তিনি আশাবাদি। ব্যবসায়ের নতুন পদ্ধতি হিসাবে বাংলাদেশের পতাকার রঙের লাল সবুজ কাপড় দিয়ে নিজের তৈরি করা পোশাক পরিধান করে যশোর জেলার ঝিকরগাছা উপজেলাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জে পায়ে হেঁটে করোনা ভাইরাস থেকে সচেতন করতে বাজারের কেনা ও নিজের তৈরী করা মাস্ক বিক্রয় করে চলেছেন। তিনি বাজারের কেনা মাস্ক ৫পিচ ১০টাকা এবং নিজের তৈরি করা মাস্ক প্রতি পিচ ১০টাকা হারে বিক্রয় করেন। সারাদিন মাস্ক বিক্রয় করা পরে দিনশেষে মূল অর্থ বাদ দিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা উপার্জন করেন তিনি। চলতে পথে সে যদি কোন ব্যক্তির মুখে মাস্ক না দেখেন তাহলে সেই ব্যক্তির পকেটে টাকা না থাকলেও তিনি বিনামূল্যে মাস্ক দিতে দেখা গেছে। মাস্ক বিক্রেতা শামীম আহমেদ মনা জানান, আমি গরিব মানুষ ভাই। আমি তো মহামারী করোনা ভাইরাসের সময় কারো পাশে থাকতে পারবো না। তবুও আল্লাহর অশেষ রহমতে আমি জনসেবামূলক কাজ করে পেরে নিজেকে ধন্য মনে করি। যে কাজ করে মানুষের পাশে থাকা যায় এবং সবার ভালবাসা পাওয়া যায় এমন কাজ বর্তমানে ক’জন ব্যক্তি করে ?
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














