নিজস্ব প্রতিবেদক : যশোর শহরতলীর খোলাডাঙ্গার এক মানষীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও সহায়তার মামলায় দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন। অভিযুক্ত আসামিরা হলো খোলাডাঙ্গার নুর আলী হোসেনের ছেলে ইমামুল হক ছট্টু ও মৃত ওয়াজেদ আলীর ছেলে বৃদ্ধ লুৎফর রহমান। মামলার অভিযোগে জানা গেছে, ওই কিশোরী প্রতিবন্ধী স্থানীয় স্কুলের লেখাপাড়া করে। আসামি ছট্টু ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাঝে মধ্যে কথাবার্তা বলত। চলতি বছরের ৩০ এপ্রিল ওই কিশোরী পাশের পুকুরে গোসলের উদ্যেশে বাড়ি থেকে বের হয়। এরপর আসামি ছট্টু কিশোরীকে প্রলোভন দেখিয়ে আসামি লুৎফর রহমানের বাড়ির চারতলার একটি রুমে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি লুৎফর রহমান দেখে আসামি ছট্টুকে পালিয়ে যেতে সহযোগীতা করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে খুন জখমের হুমকি দেয়া হয়। পরে ওই কিশোরী ধর্ষণের বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। এ ব্যাপারে কিশোরী মা ওই দুইজনকে আসামি করে ধর্ষণ ও সহযোগীতার অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও ভুক্তভোগী কিশোরী এবং সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...













